স্বৈরাচার ও গুপ্ত দল আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে স্বৈরাচারী শক্তি ও গুপ্ত দলগুলো পুনরায় ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের কঠোর জবাব দিতে হবে। সমাজকল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে যারা পালিয়ে গেছে এবং বর্তমানে যারা এক দফা বলে বুলি ছুড়ছেন, তাদের কাছে প্রশ্ন—তারা কি প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন চায়? তিনি উল্লেখ করেন যে, গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্রের চর্চা না থাকায় উন্নয়নের চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করেছিল, যা শিরক ও মুনাফেকি। এছাড়া বিগত ১৭ বছরে বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মী গুম ও মামলার শিকার হয়েছে, তখন জামায়াত কোথায় ছিল—এমন প্রশ্নও রাখেন তিনি।

ফেনীকে নিজের নানার বাড়ি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মা নেই, বাবাও নেই, ফেনীবাসীই এখন আমার অভিভাবক। বক্তব্যের আগে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। সফরের শুরুতে দুপুর সোয়া ২টায় পরশুরামে তিনি বহু প্রতীক্ষিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের (প্রথম পর্যায়) উদ্বোধন করেন এবং নদীপাড়ে একটি গাছের চারা রোপণ করেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে এবং ৩৪ হাজার হেক্টর জমি নতুন করে আবাদের আওতায় আসবে, যা ফসল উৎপাদনে বড় ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং সেখানে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা থাকবে। এছাড়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি সরকার গঠন করেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে, যার মাধ্যমে ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন। পর্যায়ক্রমে দেশের সব বন্ধ মিল-কারখানা চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পরশুরামে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যান। সেখানে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি কলেজটিকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেন, তবে এর জন্য গুণগত ফলাফলের শর্ত জুড়ে দেন। অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেন, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অথচ তারা অন্যদের নসিয়ত করে বেড়াচ্ছে। দেশকে বাঁচাতে হলে ১৯৭১ ও ৮৬ সালে একটি রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল, তা আবারো জনগণের সামনে তুলে ধরতে হবে। অরাজকতা ও ষড়যন্ত্রকারীদের কট্টর জবাব দিতে জনগণের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও একমাত্র বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে এসব স্বাস্থ্যকেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি সরকার গঠন করেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এর ফলে সরকারের দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও দেশের ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

পরশুরামে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যান। সেখানে অপেক্ষমাণ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাক্ষেত্রে বর্তমান ও আগে বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন ও যুগান্তকারী সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর নারী শিক্ষার প্রসারে প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। ২০০১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর বিএনপি পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু করে। সে সরকারের সময় দেশ নকলমুক্ত হয়েছিল।