ত্রয়োদশ জাতীয় সংসদের ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি নতুন করে গঠন ও পুনর্গঠন করা হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে প্রস্তাবগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

গঠিত কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, মোসাম্মদ সাবিরা সুলতানা, মোহাম্মদ গোলাম রসুল এবং মোহাম্মদ রায়হান সিরাজী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কুমিল্লা-১ আসনের মুন্সী রফিকুল আলম। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইকবাল হোসাইন, মো. মুজিবুর রহমান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবির, নাদিয়াত পাঠান পাপন, মোসাম্মদ সামা আক্তার, এটিএম আজহারুল ইসলাম এবং মোহাম্মদ আলী আজগর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পাবনা-২ আসনের এ কেএম মির্জা হাবিব। পদাধিকারবলে এতে যুক্ত আছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন মীর শাহ আলম, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, তাহমিনা সুলতানা, এটিএম আজহারুল ইসলাম এবং মোহাম্মদ ইসলাম খান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ মির্জা, আতিকুল আলম, মোহাম্মদ মমিনুল হক, মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, মোহাম্মদ আব্দুল সাত্তার এবং মিসেস সাজিদা সামাদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-৩ আসনের মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। কমিটিতে পদাধিকারবলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে আছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রুমিন ফারহানা, মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ লুৎফর রহমান, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, মারজিয়া বেগম এবং মোহাম্মদ মাসুদ পারভেজ।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। কমিটির সদস্য হিসেবে আছেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল বারী, আবুল কালাম, মোহাম্মদ সালাউদ্দিন, খন্দকার আবু আশফাক, ফেরদৌসী আহমেদ, মোহাম্মদ আবু তালেব মন্ডল, মোহাম্মদ আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর মাহমুদা হাবিবা। পদাধিকারবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। কমিটির অন্য সদস্যরা হলেন ববি হাজ্জাজ, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ সাদিক, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, মোহাম্মদ মুক্তার আলী এবং মাহফুজা হান্নান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি আসনের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। কমিটিতে পদাধিকারবলে পার্বত্য অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মীর মোহাম্মদ হেলালউদ্দিন, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, মোহাম্মদ এনামুল হক এবং মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল।