গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামাল আহমেদ খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে এলে সংগঠনের পক্ষ থেকে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাতের সময় সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানের কাছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং সামগ্রিক কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

