গাজীপুর ও নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন একনেকের

রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সম্প্রতি তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর উদ্যোগ। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে নারায়ণগঞ্জ ও গাজীপুর। একনেকে অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত। এই প্রকল্পগুলোর জন্য সরকারি তহবিল থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৫৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করা হবে।

মেট্রোরেল অবকাঠামো উন্নয়নে গৃহীত তিনটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত ব্যয় এবং নতুন করে যুক্ত হয়েছে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ বাস্তবায়নে সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯১ কোটি ৮৯ লাখ টাকা, যা প্রাথমিক প্রস্তাবের চেয়ে প্রায় ১১৭.৬৪ শতাংশ বেশি। ২০৩৩ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ৪৮ হাজার ৬০৯ কোটি ৮০ লাখ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা করা হয়েছে। অন্যদিকে ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত বিস্তৃত এই রুটের ১৩.১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ। গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কাওরান বাজার ও তেজগাঁও হয়ে হাতিরঝিলের নিচ দিয়ে টানেল নির্মাণের মাধ্যমে এটি আধুনিক গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, ডলারের অবমূল্যায়নের কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত কাজ সম্পন্ন না করলে সেপ্টেম্বরের পর জাইকা ঋণের সুদ হার পরিবর্তন করতে পারে। এছাড়া মেট্রোরেলের পিলারে ফাটল ও বিয়ারিং প্যাডের ত্রুটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া ৫০ কোটি টাকার নিচে থাকা আরও ১৫টি ছোট প্রকল্প পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তর নির্মাণ এবং ভাসানচরে গ্রিন বেল্ট প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

অনুমোদিত তিন মেট্রোরেল প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এই তিন প্রকল্পের মধ্যে দু’টি প্রকল্প প্রথম সংশোধনীতে ব্যয় বেড়েছে ১ লাখ সাড়ে ১০ হাজার কোটি টাকা। মেট্রোরেলের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের সংশোধিত ব্যয় এবং নতুনভাবে যুক্ত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গঠিত এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প।অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত ব্যয়ের চিত্রে দেখা যায়, দেশের প্রথম পাতাল মেট্রোরেল হিসেবে পরিচিত ৩১.২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-১ বাস্তবায়নে সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯১৪ কোটি ৮৯ লাখ টাকা। এই প্রকল্পের ব্যয় প্রাথমিক প্রস্তাব থেকে প্রায় ১১৭.৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০৩৩ সালের মধ্যে এর সব কাজ সম্পন্ন করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। সভায় প্রথম সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৫ লাখ টাকা।