ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত আসামি কামরুন নাহার মনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে মুক্তি পেয়েছে তার ৭ বছর বয়সী কন্যাশিশু, যার জন্ম হয়েছিল কারাগারের ভেতরেই।
মঙ্গলবার গাজীপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মা ও মেয়েকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাহার মনির আইনজীবী জায়েদ বিন আমজাদ। তিনি জানান, জন্মের পর থেকে শিশুটি কারাগারের পরিবেশেই বড় হয়েছে। মায়ের মুক্তির মধ্য দিয়ে শিশুটি আজ প্রথমবারের মতো কারাগারের বাইরে মুক্ত পরিবেশের দেখা পেল। উল্লেখ্য, নুসরাত হত্যা মামলার ঘটনার সময় কামরুন নাহার মনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

