মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট

সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রজ্ঞাপনটি কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। তিনি জানান, ভোলা জেলার চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার সভাপতির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। রিটটি হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ৩৬ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। গত ১৯শে অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি একযোগে বাতিল করে।

শুনানি শেষে অ্যাডভোকেট পারভেজ হোসেন গণমাধ্যমকে বলেন, মাদ্রাসাগুলোর গভর্নিং বডি গঠন ও বাতিলের সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কোনো প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটালে শোকজ ও যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার এখতিয়ার কর্তৃপক্ষের থাকে। কোনো জরুরি অবস্থা ছাড়াই ঢালাওভাবে গভর্নিং বডি বাতিল করা আইনপরিপন্থী। তিনি আরও বলেন, ৫ই আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে কমিটিগুলো বাতিল করা হলেও বর্তমান স্বাভাবিক পরিবেশে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করা এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক।

এর আগে ১৯শে অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিল করা হয়েছে। আদেশে আরও বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে জেলা সদরের মাদ্রাসার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে একটি ভিন্ন প্রেক্ষাপট ও জরুরি পরিস্থিতির কারণে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ড তৎকালীন কমিটিগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল। তবে বর্তমান স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেয়া এই সিদ্ধান্ত উদ্দেশ্য

আদেশে আরো বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উ