ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ১ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই

দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিত করেছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই অর্থায়ন সংক্রান্ত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চুক্তির আওতায় প্রাপ্ত ১ বিলিয়ন মার্কিন ডলার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ব্যয় করা হবে। এই প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হলে দেশে জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি, প্রকল্পটি দেশের সামগ্রিক জ্বালানি খাতের সক্ষমতা জোরদারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।