সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তি এবং চার মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় গত ১৭ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকায় অভিযান চালান। সেখান থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আব্দুল সাত্তার মোড়ল ওরফে জেলে খোকন (৫০) এবং শামসুল ঢালী (৫৫) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল সাত্তার ঘড়িয়াডাঙ্গা গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে এবং শামসুল ঢালী একই এলাকার মৃত দুর্লভ ঢালীর ছেলে।
এদিকে, অপর এক অভিযানে চারটি জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলীর সমন্বয়ে গঠিত একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামির নাম সাইফুল ইসলাম গাজী (৪০)। তিনি দেবহাটার খলিশাখালী গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এলাকায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সাথে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জন আসামি ও জিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানার এসআই সাহিদুল আলম, সঙ্গীয় অফিসার এসআই হান্নান মিয়া, এএসআই সাগর আলীসহ একটি দল অভিযান পরিচালনা করে। ইং ১৭/০৮/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার সময় পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আসামি আব্দুল সাত্তার মোড়ল ওরফে জেলে খোকন (৫০),

