জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের এই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় তার মক্কেলের পক্ষে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের আইনজীবী আসিফুর রহমান।
আইনজীবী আসিফুর রহমান জানান, গত ১৪ই আগস্ট বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি জমা দেয়া হয়, যা ২৪শে আগস্ট রিসিভ করা হয়েছে। তবে এখন পর্যন্ত বার কাউন্সিল থেকে বিদেশি এই আইনজীবীকে অনুমতি দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আগস্টের প্রথম সপ্তাহে গ্রায়েম এল হল তাদের সঙ্গে যোগাযোগ করে আইনি লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সব কাগজপত্র ই-মেইলের মাধ্যমে পাঠান।
এর আগে গত ১১ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনুমতি নেয়ার পর কারাগার থেকে বার কাউন্সিলে এই আবেদনটি করা হয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান অনুযায়ী, স্থানীয় আইনজীবীদের পাশাপাশি বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি চেয়েছেন গ্রায়েম এল হল।
উল্লেখ্য, গত বছরের ১০ই ডিসেম্বর সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেই আবেদনের বিরোধিতা করলে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার আসামিপক্ষকে বার কাউন্সিলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং এ পর্যন্ত ১১ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের আনা ৫টি অভিযোগের মধ্যে জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত, কারফিউ জারির মাধ্যমে ষড়যন্ত্র এবং মিরপুরে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ই ডিসেম্বর সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এই আবেদনের বিরোধিতা করেছিলেন তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদ
প্রসিকিউশনের আনা ৫টি অভিযোগের মধ্যে জুলাই আন্দোলন দমনে ‘নীতিগত সিদ্ধান্ত নেয়া’ এবং ২০২৪ সালের ১৯শে জুলাই ফোনে কথা বলে রাতেই কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের ‘শেষ করে দেয়ার ষড়যন্ত্রের’ কথা বলা হয়েছে। এ ছাড়া তাদের ধারাবাহিক ‘ষড়যন্ত্র, প্ররোচনা ও উস্কানিতে ওই বছরের ২৩ এবং ২৮শে জুলাই মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্য

