বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের মামলার শুনানিতে এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।
সাক্ষ্য প্রদানকালে তিনি জানান, প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চোখ বেঁধে গুলি করা হয়। এরপর নৃশংসভাবে তাদের পেট কেটে সিমেন্টের বস্তায় ভরে পানিতে ফেলে দেয়া হয়। ট্রাইব্যুনালে মেজর সাব্বির জিয়াউল আহসানের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।

