রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ এর ৩য় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

