ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপির অনুপস্থিতিতে কাজী রফিকুল ইসলাম এমপি সভায় সভাপতিত্ব করেন।
কমিটির সভায় প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করার পর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সভায় সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

