৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই দিনটিকে সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারিভাবে সাধারণ ছুটি পালিত হবে। এছাড়া সরকারি পরিপত্র অনুযায়ী দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপিত হবে।