জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

