বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে আধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, দেশের হাসপাতালগুলোতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে ‘পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় জটিলতা ‘পলিসিসটিক ওভারি সিনড্রোম’ (পিসিওএস)-এর কারণে দেশে বন্ধাত্বের হার ক্রমান্বয়ে বাড়ছে। তবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আধুনিক চিকিৎসা পদ্ধতির সহায়তায় এখন সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।

সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে প্রায় ৮ থেকে ১০ জন এই হরমোনজনিত সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতি মোকাবিলায় চীনসহ বিশ্বের অন্যান্য উন্নত দেশের আধুনিক চিকিৎসা প্রযুক্তি দ্রুত দেশে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।