চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত হামের ভ্যাকসিন সরবরাহ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের বাকি সব জেলায় প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য খাতের সামগ্রিক অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। গত ছয় মাসে ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতায় তিনি লক্ষ্য করেছেন, প্রতিটি হাসপাতালে সেবার মান বহুগুণ বেড়েছে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি নির্দেশ দেন যে, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো ডিউটি নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেনেজ বা পরিচ্ছন্নতার কোনো ত্রুটি থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব বলেন তিনি।
স্বাস্থ্যসেবার সামগ্রিক অগ্রগতি ও সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সম্প্রতি আমি দেশের প্রায় ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছি। আমার পরিদর্শনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত ৬ মাসে দেশের প্রতিটি হ

