গণ-অভ্যুত্থানে পরাজিত শেখ হাসিনা সরকারের সময়ে দেশে এক ধরনের ভয়ের সংস্কৃতি চালু ছিল। তৎকালীন সময়ে বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্র হিসেবে অভিহিত করা হতো। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনমনে এখন এই আলোচনা প্রবল যে, পুলিশকে কেউ আর আগের মতো ভয় পাচ্ছে না।
শত শত অপরাধীকে গ্রেফতার করা সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অনেকের মতে, ভয়ের সংস্কৃতির জায়গা দখল করেছে তোয়াক্কা না করার বা ড্যাম কেয়ার সংস্কৃতি। এই পরিস্থিতির কারণে অনেক এলাকায় পুলিশ দেখলে অপরাধীরা পালানোর পরিবর্তে বরং উলটো পুলিশের ওপরই হামলার ঘটনা ঘটাচ্ছে।

