আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও সেই অনুযায়ী দাম কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন এই সমাবেশের আয়োজন করেছিল।

