কাস্টমস ও ভ্যাট বিভাগে ৯৮ কর্মকর্তার বড় ধরনের রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে কর্মরত কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের মোট ৯৮ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন পাওয়া এই কর্মকর্তারা ঢাকা ও চট্টগ্রাম কাস্টমসসহ চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটসহ দেশের বিভিন্ন কমিশনারেটে দায়িত্ব পালন করবেন।

নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত ও পদায়ন পাওয়া কর্মকর্তারা আগামী ৮ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এরপর তারা তাদের নতুন কর্মস্থলে গিয়ে যোগদান করবেন।