বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম বঙ্গভবনে অফিস করা।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। এরপর তাকে গার্ড অব অনার প্রদানের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয় এবং পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার কার্যালয়ে উপস্থিত হয়ে সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন দাপ্তরিক বিষয় সম্পর্কে অবহিত করেন।