৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম। ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, ফলে মোট উত্তীর্ণের সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। তিনি আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। এর আগে বিভিন্ন ধাপে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সোমবার তাদের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।