৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এই ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্তাবলিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিস্তারিত তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে দেখা যাবে।

