হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১৪ হাজার ৫৭৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১ হাজার ২৬ জন এবং তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।