রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। এই সময়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
তাপমাত্রার বিষয়ে নতুন তথ্য দিয়ে অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে হবে বলে জানানো হয়েছে।

