মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ জনের নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘সহকারী প্রসিকিউটর’ পদে ৪১ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময়সীমা ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলি অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১৬৮ টাকা অফেরতযোগ্য ফি হিসেবে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

বয়স ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।