সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগের লক্ষ্যে সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহীদের জন্য আবেদনের সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে। পরিবর্তিত সময়সীমা অনুযায়ী, প্রার্থীরা এখন আগামী ২৯ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগে ২৮ বছর বয়সী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ, বিএসসি, বিকম অথবা স্নাতক বা সমমান পাস হতে হবে। স্নাতক বা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২ পয়েন্ট এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ থাকা আবশ্যক। ৪ এপ্রিল ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে ৫০০ টাকা অফেরতযোগ্য পরীক্ষার ফি প্রদান করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীরা সেনাবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য সেনাবাহিনীর ওয়েবসাইট ভিজিট করা যাবে।

বয়স ৪ এপ্রিল ২০২৭ তারিখ ২০-২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://army.teletalk.com.bd/docs/20260630.pdf