মার্কিন ইহুদি ভোটারদের মাঝে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির জনপ্রিয়তা অনেক বেশি। জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জিবিএও-এর সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপটি গত ২৮ অক্টোবর থেকে নির্বাচনের দিন ৩ নভেম্বর পর্যন্ত ৮০০ জন মার্কিন ইহুদি ভোটারের ওপর পরিচালনা করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, জোহরান মামদানির প্রতি ৪৯ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অথচ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই হার মাত্র ২০ শতাংশ। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ২১ শতাংশ।
জরিপটিতে ডেমোক্র্যাটিক পার্টির সামগ্রিক অবস্থানের তুলনায় জোহরান মামদানির জনপ্রিয়তা বেশি বলে প্রতীয়মান হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ৪৫ শতাংশ। পাশাপাশি রিপাবলিকান পার্টির ক্ষেত্রে নেট ফেভারেবিলিটি বা সামগ্রিক ইতিবাচক-নেতিবাচক মূল্যায়নের ব্যবধান ছিল ১৯ শতাংশ।
জিবিএও-এর এই জরিপে সবচেয়ে বেশি ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। জরিপ অনুযায়ী, ওবামার প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ৬১ শতাংশ।

