মধ্যপ্রাচ্যে নতুন রণতরী ও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। জানা গেছে, ওই অঞ্চলে নতুন করে একটি বিমানবাহী রণতরী পাঠানোর পাশাপাশি প্রায় ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনাও মোতায়েন করা হবে।

প্রস্তাবিত এই রণবহরের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে ইউএসএস থিওডোর রুজভেল্ট। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ এই রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে অঞ্চলটিতে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের দুটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে। এর আগে দীর্ঘ সময় ওই অঞ্চলে দায়িত্ব পালনকারী ইউএসএস আব্রাহাম লিংকনকে সরিয়ে নেওয়ার পর তার শূন্যস্থান পূরণে জর্জ ওয়াশিংটনকে পাঠানো হয়েছিল।

থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন নতুন এই নৌবহর যুক্ত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও সম্প্রসারিত হবে। সব মিলিয়ে ওই অঞ্চলে তখন ২০ হাজারের বেশি মার্কিন নৌ-সেনা, নাবিক এবং শত শত যুদ্ধবিমান মোতায়েন থাকতে পারে।