ইসরাইলে আরও ১০টি জ্বালানিবাহী বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আসন্ন দিনগুলোতে ইসরাইলে অন্তত ১০টি অতিরিক্ত আকাশপথে জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন করে পাঠানো এই মার্কিন সামরিক বিমানগুলোর বেশিরভাগই রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর ‘বেন গুরিয়ন’-এ পার্ক করে রাখা হবে। বর্তমানে ইসরাইলের এই বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রিফুয়েলিং বিমান অবস্থান করছে। নতুন ১০টি বিমান সেখানে পৌঁছালে সেখানে যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী ট্র্যাকার বিমানের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা এবং যুদ্ধবিমানগুলোর সক্ষমতা বাড়াতে মাঝআকাশে জ্বালানি সরবরাহের প্রয়োজন থেকেই যুক্তরাষ্ট্র এই সামরিক লজিস্টিক উপস্থিতি জোরদার করছে।