ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউজে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই দাবি করেন।

ট্রাম্প দাবি করেন, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে। এর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।

তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আপনাদের এখনই তেলের দাম কমানো শুরু করা উচিত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘাত শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে।