ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন সৌদি যুবরাজ

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যানুযায়ী, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই উদ্বেগ জানান।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে যে, যুবরাজ সালমান ট্রাম্পের কাছে ইরানের ওপর হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং এ বিষয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন।

ফোনালাপের বিষয়ে অবগত এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এপি জানিয়েছে, সৌদি আরব আশঙ্কা করছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র বা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের আঘাত হানে, তবে তার পাল্টা জবাব হিসেবে তেহরান সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পক্ষ থেকে অনুরোধ আসার পরিপ্রেক্ষিতে তিনি ইরানে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।