পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। একটি পর্যটন এলাকা পরিদর্শনের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রোববার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পেরুর নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার সময় ছোট বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন, যারা নাজকা লাইনস দেখার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বিমানে থাকা ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্যের সবাই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

