ইরানের সঙ্গে যুদ্ধে অস্ত্রের ঘাটতি, উৎপাদন বাড়ানোর নির্দেশ পেন্টাগনের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভান্ডারে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর জন্য দেশটির প্রতিরক্ষা শিল্পকে কঠোর নির্দেশ দিয়েছে পেন্টাগন।

দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধের চাহিদা মেটাতে বর্তমান উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।