বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে।

একইভাবে কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও। এটি ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে ৮১.৯৭ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব তেলের বাজারে পড়েছে। এই যুদ্ধের আশঙ্কায় বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত এ কারণেই ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদার পূর্বাভাস কমিয়ে আনা হয়েছে।