গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি অটল রেখেছেন হিউস্টন টেক্সান্সের লাইনব্যাকার আজিজ আল-শাইর। রোববার ইন্ডিয়ানাপোলিস কোল্টসের বিপক্ষে অনুষ্ঠিত এনএফএলের ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন এক বিশেষ বার্তা নিয়ে। খেলার সময় নিজের চোখের নিচে কালো রঙের স্ট্রিপে তিনি দুই ফিলিস্তিনি বোন লানা ও বানার নাম লিখে রেখেছিলেন। আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজিজ আল-শাইরের চোখের নিচে লেখা ছিল ‘Lana/Bana Ahmad’। এনএফএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এর আগেও এ ধরনের বার্তার জন্য তাকে জরিমানা করা হয়েছে এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা ও শাস্তির তোয়াক্কা না করে তিনি গাজায় নিহত শিশুদের স্মরণে নিজের প্রতিবাদী অবস্থান অব্যাহত রেখেছেন।
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৩৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৩৯ গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের প্রতি শ্রদ্ধা জানানোর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন হিউস্টন টেক্সান্সের লাইনব্যাকার আজিজ আল-শাইর।

