দিল্লিতে ধর্নায় বসে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের রাজধানী দিল্লিতে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসভবনের সামনে ধর্নায় বসার পর পুলিশ তাকে আটক করে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

ধর্না কর্মসূচিতে মমতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধর্না প্রত্যাহার করে সরে যেতে অনুরোধ জানায়। তবে মমতা ও তৃণমূল নেতারা সেই নির্দেশ উপেক্ষা করে ধর্নায় বসে থাকেন। এরপরই পুলিশ তাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

একই দিনে দিল্লি পুলিশ কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে। তাকে সরাসরি থানায় না নিয়ে দিল্লির বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও কালীঘাট তৃণমূলের সাংসদ সদস্যদের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।