ইরান সীমান্ত পর্যন্ত উড়ে গেল ইসরাইলি যুদ্ধবিমান, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবার পরিচালিত এই বিশেষ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো সিরিয়া ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে ইরানের সীমান্তের দিকে অগ্রসর হয়। তাদের এই উড্ডয়নপথ ইরানে সম্ভাব্য সামরিক হামলার জন্য ব্যবহৃত পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে সীমান্তের কাছাকাছি পৌঁছানোর পর বিমানগুলো দিক পরিবর্তন করে নিরাপদে ইসরাইলে ফিরে আসে।

এমন এক সময়ে এই সামরিক তৎপরতা চালানো হলো, যখন ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ইসরাইল সফরের কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য, সোমবারই ওভদা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হেগসেথ।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই অভিযানকে নিয়মিত সামরিক মহড়া হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে সামরিক সক্ষমতা প্রদর্শন করা এবং সতর্কবার্তা দেওয়া। তবে এই ধরনের অভিযান থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি ইরান এই বিমানগুলোকে আসন্ন হামলার প্রস্তুতি হিসেবে মনে করে পাল্টা পদক্ষেপ নিত, তবে পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নিতে পারত।

এদিকে, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার মধ্যে এই অভিযান নিয়ে ভিন্ন সন্দেহ তৈরি হয়েছে। তাদের ধারণা, ইসরাইল জানত যে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাদের গতিবিধি শনাক্ত করতে সক্ষম। সূত্রগুলোর দাবি, অভিযান শুরুর আগেই ইসরাইল যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছিল এবং দাবি করেছিল যে এটি কেবল একটি প্রশিক্ষণ মহড়া, যার উদ্দেশ্য নির্বাচনের আগে ইরানকে ইসরাইলে হামলা চালানো থেকে বিরত রাখা। তবে মার্কিন কর্মকর্তাদের একাংশের মতে, ইসরাইল হয়তো আশা করেছিল যে ইরান বিমানগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে, যা ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার একটি যুক্তি তৈরি করত।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল থেকে ৮০০ মাইলেরও বেশি দূরে পরিচালিত এই অভিযানটি ছিল ইরানকে সামরিক শক্তির বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা। তবে এটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ইসরাইল সফরের সঙ্গে সম্পর্কিত ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোমবারই ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি