ইসরাইলি পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আগামী মঙ্গলবার ইসরাইলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বাঘাই বলেন, আমাদের অঞ্চলে যারা কেবল সহিংসতা ও হত্যাকাণ্ডই বয়ে এনেছে, সেই শাসনব্যবস্থার হাল কে ধরল—তাতে আমাদের কিছু যায় আসে না।
এদিকে মঙ্গলবারের এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। জনমত জরিপের তথ্য অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে।

