ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমান ও ইরানের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনা এখন একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বিস্তারিত জানিয়েছেন। তিনি মন্ত্রিসভার কাছে পেশ করা একটি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, তেহরান ও মাসকাটের মধ্যকার এই আলোচনা এখন সফলভাবে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।

