কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে থাকা গোলাবারুদের ডিপো ও স্থলবাহিনীর রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী—ঐক্যবদ্ধভাবে শত্রুর যেকোনো নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।’ ক্যাম্প দোহাকে এই অঞ্চলে মার্কিন কর্মী ও সরঞ্জামের জন্য একটি প্রধান সহায়তা কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে ইরান।
এদিকে, বিদ্যুৎ পরিকাঠামোতে ইরানের হামলার পর কুয়েতে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি তৈরি হয়েছে। তীব্র গ্রীষ্মের দাবদাহে কুয়েত কর্তৃপক্ষ এখন বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।

