গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৮৭

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮৭ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ইসরাইলি সহিংসতায় নতুন করে আরও একজন আহত হয়েছেন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৪ হাজার ২৫৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৪: ৫৪আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৪: ৫৭