বার্লিনে বামপন্থীদের রাজনৈতিক বিজয়ের পর তুর্কি বংশোদ্ভূত নেত্রী এলিফ এরাল্পের মেয়র হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার এই রাজনৈতিক উত্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য।
এলিফ এরাল্পের রাজনীতির হাতেখড়ি হয়েছিল নব্বইয়ের দশকের গোড়ার দিকে। তখন বার্লিনে রাজনৈতিক স্লোগান মুখর ছিল এবং তার বয়স ছিল মাত্র ১০ বছর। সেই সময় তিনি তার বন্ধুদের সঙ্গে মিলে পরিবারের গ্যারেজে হাতে আঁকা পোস্টার তৈরি করতেন। সেই পোস্টারগুলোতে ছিল পরিবেশ রক্ষার দাবি, যা ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম পদচিহ্ন।
তার এই রাজনৈতিক চেতনার পেছনে বড় ভূমিকা ছিল তার বাবা-মায়ের। তারা দুজনেই সমাজতন্ত্রী ও ট্রেড ইউনিয়নকর্মী ছিলেন। তুরস্কের ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের সময় তারা দেশ ছেড়ে জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন। শৈশব থেকেই বাবা-মা তাকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে সঙ্গে নিয়ে যেতেন, যা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে গভীর প্রভাব ফেলেছিল।

