ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক দিনের মাথায় আবারও ভূ-কম্পন অনুভূত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূ-কম্পনটি ভূপৃষ্ঠের ৪৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

