তারকা অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’-এর প্রথম লটের শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজের মনোরম পরিবেশে জাকজমকপূর্ণ আয়োজনে এই শুটিং অনুষ্ঠিত হয়।
নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও মুবিয়া প্রমুখ।
লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত এই নাটকের রচয়িতা ও পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকে হাসি, আনন্দ, দুঃখ ও কষ্টের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি, রাজনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ ও আশিক মাহমুদ এবং ব্যবস্থাপক হিসেবে ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
প্রযোজনা সংস্থা লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হবে। এছাড়া নাটকটির পরবর্তী লটে জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ আরও অনেকে অভিনয় করবেন।

