ময়মনসিংহের উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তার নিঃশর্ত মুক্তি এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে ময়মনসিংহে আয়োজিত এই কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২ জুলাই বিকেল ৫টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে মাদরাসায় প্রবেশ করে পরিচালকের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। এর উল্টো চিত্র দেখা যায় পরদিন ৩ জুলাই, যখন পরিচালক মাওলানা সাইফুল ইসলামকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। বক্তাদের অভিযোগ, কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত ছাড়াই এই ভিত্তিহীন মামলাটি দায়ের করা হয়েছে, যা মাদরাসার সুনাম, শিক্ষা কার্যক্রম এবং পরিচালকের সম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচার নিয়েও তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মাওলানা ইয়াসীন আরাফাত আনন্দপুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নয়াপাড়া নূর জামে মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ্, মিলার্স অটো জামে মসজিদের ইমাম মুফতি এনামুল হাসান, জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসার পরিচালক মুফতি নুরুল আলম সিদ্দিকী, মদীনাতুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ সানাউল্লাহ ও নূরে হেরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহসহ অন্যরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকা সত্ত্বেও প্রশাসন যদি তদন্তে অবহেলা বা বিলম্ব করে, তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে। মানববন্ধন থেকে চারটি দাবি পেশ করা হয়: ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে মাওলানা সাইফুল ইসলামকে মুক্তি দেওয়া, হামলা ও ভাঙচুরকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম চালু রাখা। সত্য উদ্ঘাটনে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা কামনা করে মাওলানা শহীদুল্লাহর বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন থেকে ৪ দফা দাবি পেশ করা হয়— ১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা; ২. ভিত্তিহীন অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মাওলানা সাইফুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া; ৩. ২ জুলাই মাদরাসায় হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া; এবং ৪. মাদরাসার নিরাপত্তা নিশ্চি

