খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় পর্যায়ে ছেলেধরা হিসেবে সন্দেহ করে ওই যুবককে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির জানিয়েছেন, মঙ্গলবার বিকালে মারধরের শিকার ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুজনকে হেফাজতে নিয়েছে। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম চলছে এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করার জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

