গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর কোনাবাড়ি থানার দেউলিয়া বাড়ি এলাকায় অবস্থিত ঝুট মালামালের গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত ছাড়া নির্দিষ্ট করে কোনো কারণ বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।