রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ দমনে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শনিবার মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ জানান, বর্তমানে এলাকাটির ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা বসানো হয়েছে, যেগুলোতে দূর থেকে ছবি বড় করে দেখার সুবিধা রয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ জনসমাগমস্থলে এসব ক্যামেরা নজরদারি করছে। আগামী এক বছরের মধ্যে এই ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করা হবে। এছাড়া সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনাও রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী আরও বলেন, অপরাধের পর ব্যবস্থা নেওয়ার চেয়ে প্রযুক্তির ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথেও বিশেষ গোপন ক্যামেরা বসানো হয়েছে, যার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিএমপি সহায়তা পেয়েছে।
নিরাপত্তাব্যবস্থায় স্থানীয়দের সম্পৃক্ত করার বিষয়ে তিনি জানান, ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে কমিটি গঠন করা হবে। মসজিদ, মন্দির, মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত এসব কমিটির মাধ্যমে সমন্বিত নিরাপত্তা গড়ে তোলা হবে। তবে সিসিটিভি ফুটেজের গোপনীয়তা রক্ষায় তা সবার জন্য উন্মুক্ত রাখা হবে না; কেবল থানা, ট্রাফিক বিভাগ ও কমিটির প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন।
ববি হাজ্জাজ জানান, ছিনতাই নিয়ন্ত্রণে সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত টহলের ফলে অনেক এলাকায় অপরাধ কমে এসেছে। তবে যেসব জায়গায় এখনো অপরাধ প্রবণতা রয়েছে, সেসব স্থানের জন্য থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের সক্ষমতা বাড়াতে এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে নিরাপত্তা বলয়ে যুক্ত করতে আলোচনা চলছে।
যানজট নিরসনে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, শিয়া মসজিদ, আসাদগেট ও আই হসপিটাল এলাকায় এই ব্যবস্থা চালু রয়েছে। দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটে আরও তিনটি আধুনিক ট্রাফিক ব্যবস্থা স্থাপন করা হবে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘন ও অবৈধ পার্কিং শনাক্তে ক্যামেরার ফুটেজ ব্যবহার করে মামলা করার কার্যক্রমও চলমান রয়েছে।
কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কেবল গ্রেপ্তারই যথেষ্ট নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিহারি ক্যাম্পের মাদক সমস্যার স্থায়ী সমাধানে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে পুনর্বাসন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ববি হাজ্জাজ।
যানজট নিয়ন্ত্রণে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমণ্ডি-২৭ নম্বরের আই হসপিটাল-সংলগ্ন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক

