প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৭। দেশের সীমিত সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। জনগণের সেবা এবং মাঠপর্যায়ের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।
সরকারি কর্মকর্তাদের জনগণের সম্পদের কাস্টোডিয়ান হিসেবে অভিহিত করে ড. মঈন খান বলেন, শুধু কাগজে-কলমে পরিকল্পনা গ্রহণ করলেই চলবে না, এর যথার্থ বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি উন্নয়ন প্রকল্পে দায়িত্বশীলতা, সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যে নতুন ধারার সূচনা করেছিল, তা বাংলাদেশের গ্রামীণ চিত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান উন্নয়ন পরিকল্পনার সুফল আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে দেশের মানুষ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও হাটবাজারসহ স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপন করতে হবে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি আয় বৃদ্ধি করা সম্ভব। তিনি কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে সোলার প্যানেল স্থাপনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নে ইটের ব্যবহার কমিয়ে ইউনি ব্লক ও সিসি ব্লকের ব্যবহার বাড়াতে হবে। ছোট সড়কগুলোতে ইটের পরিবর্তে এসব উপকরণ ব্যবহারের পাশাপাশি ভারী যানবাহন চলাচলের সড়কে আরসিসি বা কার্পেটিং এবং দেশীয় পাথরের ব্যবহারে গুরুত্ব দিতে হবে। এছাড়া নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ সড়কে মাটি ক্ষয়রোধে ‘বিন্যা ঘাস’ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নে ইটের ব্যবহার কমিয়ে ইউনি ব্লক ও সিসি ব্লকের ব্যবহার বাড়াতে হবে। ৬ থেকে ৯ ফুট প্রশস্ত ছোট সড়কে ইটের পরিবর্তে এসব উপকরণ ব্যবহারের পাশাপাশি ভারী যানবাহন চলাচলের সড়কে প্রয়োজন অনুযায়ী আরসিসি বা কার্পেটিং এবং দেশীয় পাথর ব্যবহারে গুরুত্ব দিতে হবে। নদীতীরবর্তী ও বন্যাপ্র

