রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, আটকের সময় ধস্তাধস্তির ঘটনায় ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু সামান্য আহত হয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

